|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৬:২৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ মে ২০২৪ ০১:৩৫ অপরাহ্ণ

কুড়িগ্রামে ৪৬ বোতল ফেন্সিডিলসহ এক নারী গ্রেফতার


কুড়িগ্রামে ৪৬ বোতল ফেন্সিডিলসহ এক নারী গ্রেফতার


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রামের  নাগেশ্বরীতে ৪৬ বোতল ফেন্সিডিল সহ   মনোয়ারা নামে এক নারীকে  গ্রেফতার করেছে পুলিশ।

 

নাগেশ্বরী থানা পুলিশ  সোমবার রাতে (১৪ মে)  উপজেলার নেওয়াশী ইউনিয়নের বোর্ডেরহাট নেওয়াশীপাড়া থেকে  মাদক কারবারি মোছাঃ মনোয়ারা বেগম (৩৮) বাড়ি থেকে ৪৬ বোতল ফেন্সিডিলসহ তাকে   হাতে নাতে গ্রেফতার করে পুলিশ।

 

জানাগেছে, তিনি দীর্ঘদিন ধরে তার বাড়িতে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।  অবশেষে  পুলিশ ওই নারীকে  মাদক সহ হাতে নাতে গ্রেফতার করে।

 

এবিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত ওই নারীর  বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬