|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ এপ্রিল ২০২৫ ০৫:৪০ অপরাহ্ণ

কুড়িগ্রামে ২৪ ঘন্টায় আঃলীগের ৩১ নেতা-কর্মী গ্রেফতার


কুড়িগ্রামে ২৪ ঘন্টায় আঃলীগের ৩১ নেতা-কর্মী গ্রেফতার


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

''নাশকতা বিরোধী'' বিশেষ অভিযানে কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় আওয়ামীলীগের বিভিন্ন পদধারী ৩১ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার আসামি। 

 


 

সোমবার (২১ এপ্রিল) দুপুরের দিকে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

 


 

পুলিশ জানায়, কুড়িগ্রাম জেলা পুলিশের ''নাশকতা বিরোধী'' বিশেষ অভিযানে (রোববার সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত) আওয়ামী লীগের ৩১ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সদর থানায় সাতজন, রাজারহাট থানায় দুইজন, উলিপুর থানায় তিনজন, নাগেশ্বরী থানায় একজন, ফুলবাড়ী থানায় চারজন, ভূরুঙ্গামারী থানায় পাঁচজন, চিলমারী থানায় দুইজন, রাজিবপুর থানায় দুইজন, রৌমারী থানায় একজন, কচাকাটা থানায় দুইজন ও ঢুষমারা থানায় দুইজন সহ গত ২৪ ঘন্টায় জেলায় আওয়ামী লীগের বিভিন্ন পদধারি মোট ৩১ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
 

মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বলেন, 'চলমান নাশকতা বিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের মোট ৩১ জন ফ্যাসিস্টকে বিভিন্ন মামলায় গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এই অভিযান নিয়মিত চলমান থাকবে।'


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬