|
প্রিন্টের সময়কালঃ ২১ জুন ২০২৬ ০৮:১৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ জুন ২০২৬ ০৫:৫২ অপরাহ্ণ

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা


আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কেউ নাশকতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে র‍্যাব।

 

রোববার (২১ জুন) সংবাদ সম্মেলনে এ কথা জানান র‍্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান।

 

তিনি বলেন, ২৩ জুনকে কেন্দ্র করে কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সংবাদ সম্মেলনে র‍্যাব কর্মকর্তা আরও জানান, আদাবরে গত মঙ্গলবার (১৬ জুন) মোবাইল ব্যাংকিং এজেন্টকে কুপিয়ে দোকান থেকে ৩ লাখ টাকা লুট করে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ অভিযান চালাতে গেলে তাদের ওপরও হামলা হয়। পরে এক্সেল বাবু এবং কব্জিকাটা আনোয়ার গ্রুপের ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

নয়মুল হাসান বলেন, অভিযানের ধারাবাহিকতায় মাওরা সোহেলসহ তার দুই সহযোগী শফিকুল ও রাসেলকে বিদেশি অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাব।

 

তিনি আরও জানান, অপরাধে জড়িতদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬