পলাশবাড়ী পৌর জামায়াতের উদ্যোগে সিরাতুন নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,স্টাফ রিপোর্টার:-
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পলাশবাড়ী পৌর জামায়াতের উদ্যোগে সিরাতুন নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ সেপ্টেম্বর রোববার বিকেলে পলাশবাড়ী এস এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমির আলহাজ্ব মাওলানা আব্দুল মজিদ।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল করিম সরকার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও পলাশবাড়ী উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কাওসার মো নজরুল ইসলাম লেবু মাওলানা,উপজেলা জামায়াতে আমির ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা রবিউল ইসলাম বিদ্যুৎ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কর্ম পরিষদের সদস্য আবু তালেব মাস্টার,পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারি তাজুল ইসলাম মিলন।
এসময় জেলা, উপজেলা পৌর,ইউনিয়ন জামায়াত, যুব জামায়াত,ছাত্র শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬