|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৫:৪০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ ডিসেম্বর ২০২৪ ০৩:৫০ অপরাহ্ণ

চিন্ময় কৃষ্ণের জামিন শুনানি মঙ্গলবার


চিন্ময় কৃষ্ণের জামিন শুনানি মঙ্গলবার


ঢাকা প্রেস নিউজ

 

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন আবেদনের শুনানি আগামী মঙ্গলবার (৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।
 

রোববার (১ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজুর রহমান জানান, চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালতে এই জামিন শুনানি নির্ধারিত হয়েছে।
 

আদালত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, শুনানির এই তারিখ পূর্বেই ধার্য করা হয়েছিল। বুধ ও বৃহস্পতিবার আইনজীবীদের আদালত বর্জন এবং কর্মবিরতি কর্মসূচির কারণে আদালতের কার্যক্রম বন্ধ ছিল। তবে রোববার কার্যক্রম শুরু হলে শুনানির তারিখ নিশ্চিত করা হয়।
 

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর বিকেলে রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় কৃষ্ণকে ঢাকায় গ্রেপ্তার করা হয়। পরদিন, ২৬ নভেম্বর, তাকে চট্টগ্রামের একটি আদালতে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬