|
প্রিন্টের সময়কালঃ ৩১ অক্টোবর ২০২৬ ০৫:০২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ মার্চ ২০২৫ ০৮:২৭ অপরাহ্ণ

মুরাদনগরে ১০ কেজি গাঁজাসহ তিনজন আটক


মুরাদনগরে ১০ কেজি গাঁজাসহ তিনজন আটক


নিউজ ডেস্ক:-


কুমিল্লার মুরাদনগরে পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা সদরের ডি আর হাই স্কুল এলাকার গোমতী নদীর বেড়িবাঁধ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুরলা পাথর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে জসিম (২২), দুলালের ছেলে সাইফুল (২৫) এবং মৃত জহির উদ্দিনের ছেলে মোস্তাফা (৩০)।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমানের নির্দেশে এসআই রুহুল আমিন ও এএসআই শামীম আহাম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।

 

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রোববার তাদের আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে পাঠানো হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬