নওগাঁয় দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২
ঢাকা প্রেস,নওগাঁ প্রতিনিধি:-
নওগাঁর মহাদেবপুর উপজেলায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার তেরো মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মহাদেবপুরের দক্ষিণ হোসেনপুর গ্রামের মানিকের ছেলে ফারদিন (১৮) ও শ্যামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রেজুয়ান (২০)। ফারদিন মহাদেবপুর বিএম কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ থেকে মোটরসাইকেলে মহাদেবপুরে ফিরছিলেন তারা। এ সময় ১৩ মাইল নামক স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ফারদিনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় রেজুয়ানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬