|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০১:০৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫১ অপরাহ্ণ

আজ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসবে জামায়াতে ইসলামী


আজ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসবে জামায়াতে ইসলামী


নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আজ বৈঠক করবে জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে বৈঠকে অংশ নেবে।
 

বৈঠক শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে সাংবাদিকদের ব্রিফ করবেন মিয়া গোলাম পরওয়ার।
 

এর আগে, গত রোববার (৯ ফেব্রুয়ারি) বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ওই দলে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ ও সেলিমা রহমান।
 

ওই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনসহ নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়া, নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদও বৈঠকে অংশ নেন।
 

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, নির্বাচন কমিশনের গৃহীত কিছু সংস্কার প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তরায় হতে পারে, যা বিএনপি মেনে নেবে না। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা থেকে মনে হয়েছে, আগামী মে-জুনের মধ্যে সংসদ নির্বাচন আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬