সোয়া ১ ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে
ঢাকা প্রেস নিউজ
শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ১টা ৩২ মিনিট থেকে ২টা ৫০ মিনিট পর্যন্ত যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকায় মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পল্লবী স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত ৪০ মিনিট বন্ধ থাকার পর, ২টা ৫০ মিনিটে পুরো পথে মেট্রোরেল পুনরায় চলাচল শুরু হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিগন্যাল সিস্টেমের পাওয়ার সাপ্লাই দুটি ট্রান্সফর্মারের মাধ্যমে হয়ে থাকে, যার মধ্যে একটি ট্রান্সফর্মারে সমস্যা দেখা দেয়।
ডিএমটিসিএলের একটি সূত্র জানিয়েছে, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলার কারণে স্টেশনগুলোতে যাত্রীদের চাপ ছিল। বিশেষত সকালে যাত্রীদের ভিড়ের ফলে কয়েকটি ট্রেনের দরজা স্বাভাবিকভাবে বন্ধ করা সম্ভব হয়নি।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬