রৌমারীতে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
ঢাকা প্রেস
মোঃ হারুনুর রশিদ শাকিল, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম গত ০১ ডিসেম্বর ২০২৪ তারিখ রাত আনুমানিক ১০.০০ ঘটিকার সময় রৌমারী থানাধীন যাদুরচর ইউনিয়নের সায়দাবাদ বাজার চার রাস্তার মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন সৈয়দপুর এলাকার মাদক কারবারি মোঃ লোকমান হোসেন কাজল (৪২) কে ৩৩০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
উক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় গ্রেফতারকৃত আসামী লোকমান হোসেন কাজল এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬