সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নতির কথা বললেন সেনাপ্রধান
ঢাকা প্রেস নিউজ
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে ৭ম 'কর্নেল অব দি রেজিমেন্ট' হিসেবে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অভিষিক্ত হয়েছেন। এর মাধ্যমে তিনি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করলেন।
বৃহস্পতিবার সকালে রাজশাহী সেনানিবাসের শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে সেনাপ্রধান পৌঁছালে, তাকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয় এবং একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এরপর সেনাবাহিনীর প্রধানকে ‘কর্নেল র্যাঙ্ক ব্যাজ’ পরানো হয়। পরে, সেনাপ্রধান তাঁর বক্তব্যে বলেন,
"বাংলাদেশ সেনাবাহিনী আজ আধুনিকায়ন ও উন্নতির পথে এগিয়ে গেছে। ভবিষ্যতে আমাদের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। সেনাবাহিনীর সদস্যদের পেশাদার ও সুদক্ষ হিসেবে গড়ে তোলার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"
অনুষ্ঠানের শেষে, সেনাপ্রধান ১৯তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে বক্তব্য দেন এবং রেজিমেন্টের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। তিনি রেজিমেন্টের সব সদস্যকে আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে আহ্বান জানান।
এ সময় সেনাসদর, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬