ফরিদপুরের ভাঙ্গায় কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় ২ যুবক গ্রেপ্তার
ঢাকা প্রেস,ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:-
ফরিদপুরের ভাঙ্গায় কলেজ ছাত্রীর (২২) ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার আজিমনগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকরা হলেন ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ঘোষ গ্রামের মো. জুয়েল রানা (৩১) ও একই এলাকার বাসিন্দা মতিউর রহমান (৩০)। ভুক্তভোগী ছাত্রী গোপালগঞ্জের একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
মামলার বিবরণ অনুযায়ী, ৪ ডিসেম্বর ভাঙ্গা পৌর এলাকার কাপুড়িয়া সদরদী মহল্লার একটি ফ্লাটে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়। পরবর্তীতে, ৭ ডিসেম্বর ভুক্তভোগীর বড় বোন নারী ও শিশু নির্যাতন দমন আইনে চারজনকে আসামি করে ভাঙ্গা থানায় মামলা দায়ের করেন।
মামলার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কলেজ ছাত্রী ডাক্তার দেখানোর জন্য ৪ ডিসেম্বর ফরিদপুরে যান। সেখানে পূর্ব পরিচিত এক নারী তাকে ফুসলিয়ে ভাঙ্গা থানার পাশের কাপুড়িয়া সদরদী মহল্লার একটি ফ্লাটে নিয়ে যান। সেখানে অবস্থানরত দুই যুবক সারারাত তাকে আটকে রেখে ধর্ষণ করেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোকছেদুর রহমান জানান, ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জুয়েল ও মতিউরকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তারা অপরাধ স্বীকার করেছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে, এবং বাকি আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬