সিলেটের সাবেক এসপি মান্নান কারাগারে
সিলেট ব্যুরো:-
রংপুর থেকে গ্রেপ্তার সিলেট জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নানকে আজ রোববার বিকেলে গোলাপগঞ্জ আদালতের ম্যাজিস্ট্রেট মুনতানসির হাসানের নির্দেশে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, আব্দুল মান্নানকে সিলেটের গোলাপগঞ্জ থানায় গত বছরের জুলাই আন্দোলনকালে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়। তবে সিলেটে তার বিরুদ্ধে কোনো মামলা নেই বলে জানিয়েছেন জেলার কোর্ট রেজিস্ট্রার জমশেদ আলম।
এর আগে, কড়া নিরাপত্তার মধ্যে আব্দুল মান্নানকে আদালতে হাজির করা হয়। শুক্রবার রংপুর রেঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় রংপুর মেট্রোপলিটন পুলিশ তাকে আটক করে এবং পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে নেওয়া হয়। রবিবার সেখান থেকে তাকে সিলেটে নিয়ে আসা হয় এবং বিকেল ৪টার দিকে আদালতে হাজির করা হয়। মাত্র ১৫ মিনিটের মধ্যে তাকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা আব্দুল মান্নান গত বছরের ১০ জুলাই সিলেট জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেছিলেন। এর আগে তিনি কুমিল্লার পুলিশ সুপার ছিলেন। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর মাত্র ৪৮ দিনের মাথায় ২৭ আগস্ট তাকে বদলি করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬