|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ ডিসেম্বর ২০২৪ ০৮:০০ অপরাহ্ণ

৩৭ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রাসহ ১ যুবক আটক


৩৭ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রাসহ ১ যুবক আটক


ঢাকা প্রেস,রাজবাড়ী প্রতিনিধি:-

 

রাজবাড়ীতে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ ফাহিম ফয়সাল (২২) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম।
 

আটক যুবক কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার চাঁদগ্রামের আব্দুল মান্নানের ছেলে।
 

ওসি মো. মফিজুল ইসলাম জানান, গত ১৫ ডিসেম্বর রাত ৮টার দিকে সদর উপজেলার খানখানাপুর রেলক্রসিং এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে একটি চেকপোস্ট বসিয়ে বিভিন্ন পরিবহনে তল্লাশি করা হচ্ছিল। এ সময় কুষ্টিয়া থেকে ঢাকাগামী 'এসবি সুপার ডিলাক্স' পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। বাসের জে-৪ নম্বর সিটে বসা ফাহিম ফয়সাল ওরফে জিম কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
 

তল্লাশির সময় তার কাছ থেকে আমেরিকান ডলার, সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিঙ্গিত, দুবাই দিরহাম, অস্ট্রেলিয়ান ডলার, ইউরো, কুয়েতি দিনার, বাহরাইনি মুদ্রা, সিঙ্গাপুরি ডলার, ব্রুনাই ডলার, কাতারের মুদ্রা, এবং ভারতীয় রূপি উদ্ধার করা হয়, যার মূল্য বাংলাদেশি টাকায় ৩৭ লাখ টাকা।
 

এদিকে, আটক ব্যক্তির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬