|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ১০:৫০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ জুন ২০২৫ ০৮:১৭ অপরাহ্ণ

রাজধানীর বাসাবোতে কদমতলা সোসাইটির মশা নিধন অভিযান


রাজধানীর বাসাবোতে কদমতলা সোসাইটির মশা নিধন অভিযান


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ রোধে রাজধানীর বাসাবো এলাকায় মশা নিধন কার্যক্রম শুরু করেছে সামাজিক সংগঠন কদমতলা সোসাইটি।
 

শুক্রবার “নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এবং “রাখি চারপাশ পরিষ্কার, করি ডেঙ্গু প্রতিকার”—এই দুটি স্লোগানে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কদমতলা সোসাইটির সদস্য সচিব ইয়াসির আরাফাত চৌধুরী, সদস্য মো. সোলায়মান, মো. আওলাদ হোসেন খান, আশিকুর রহমান, মাকসুদ আলী, সাদেকুর রহমান লাভলু, বিরেন্দ্র চন্দ্র দাস, সৈয়দ শফিকুর রহমান, সালেহ আহমেদ বাবু, হাবিবুর রহমান বিশ্বাস, মো. মাসুদুর রহমান, শাওনেয়াজ পাটোয়ারী, ইফতেখার ফয়সাল, আব্দুল মান্নান, এ কে এম ফজলুল হক, জুয়েল লস্কর এবং আল সাজিদুল ইসলাম দুলাল প্রমুখ।
 

সদস্য সচিব ইয়াসির আরাফাত চৌধুরী বলেন, “এলাকাবাসীর কাছ থেকে আমরা দারুণ সাড়া পেয়েছি। সবাই এগিয়ে এলে মশক নিধন কার্যক্রম আরও ফলপ্রসূভাবে পরিচালনা করা সম্ভব হবে।”
 

উল্লেখ্য, মশা নিধনের পাশাপাশি কদমতলা সোসাইটি নিয়মিত স্বাস্থ্যসেবাও প্রদান করে থাকে। প্রতি শুক্রবার মাত্র ১০ টাকার বিনিময়ে এলাকাবাসী ওজন, ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা করাতে পারেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬