|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০১:২২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ আগu ২০২৪ ০১:৫৬ অপরাহ্ণ

টাঙ্গাইলে পুলিশের গুলিতে নিহত ইমনের শেষ বিদায়


টাঙ্গাইলে পুলিশের গুলিতে নিহত ইমনের শেষ বিদায়


ঢাকা প্রেস
টাঙ্গাইল প্রতিনিধি:-


টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ইমনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গত রোববার (১৯ আগস্ট) রাত ৯টায় গোপালপুর উপজেলার নলিন হাই স্কুল মাঠে জানাজা নামাজে হাজার হাজার মানুষের ঢল নামে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহত ইমনের ছোট ভাই হাফেজ সুমন জানাজা নামাজ পড়ান। টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার গোলাম সবুর, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ জানাজায় অংশ নেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন ইমন। দীর্ঘ দুই সপ্তাহ চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে মারা যান তিনি।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬