সাঘাটায় যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যান সুইট গ্রেফতার : নিহত ২
ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,স্টাফ রিপোর্টার:-
যৌথ বাহিনীর অভিযানে গাইবান্ধা জেলার সাঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাঘাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন সুইট সহ গ্রেফতারকৃত ৫ জনের মধ্য সোহরাব হোসেন আপেল গাইবান্ধা সদর হাসপাতালে এবং শফিকুল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান।
অপরদিকে নিহতদের স্বজনরা জানান, গতকাল সোমবার গভীর রাতে সেনাবাহিনী ও পুলিশ সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটের বাড়ীতে অভিযান করেন ।
চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটের ভাতিজা সোহরাব হোসেন আপেল ও তার বাড়ীর কাজের ছেলে শফিকুল এবং শাহাদৎ হোসেন,রিয়াজুল ইসলাম রকি সহ ৫ জনকে আটকের সময় ধস্তাধস্তি করার ফলে তারা সকলে গুরুত্বর আহত হন। পরে আজ বেলা সাড়ে ১০ টার দিকে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহরাব হোসেন আপেল ও বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেলে শফিকুল ইসলাম মারা যান।
তবে কর্তব্যরত চিকিৎসক বলছেন, আহত সুইট এর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাডের প্রক্রিয়া চলছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬