প্রাণিসম্পদ কর্মকর্তাকে হত্যার হুমকি: কর্মকর্তা আতঙ্কিত
ঢাকা প্রেস,রাজবাড়ী প্রতিনিধি:-
রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক খামারিকে প্রাণিসম্পদ কর্মকর্তাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। মো. রিপন মোল্লা নামে ওই ব্যক্তি সোমবার বালিয়াকান্দি উপজেলা প্রাণিসম্পদ অফিসে ঢুকে কর্মকর্তাদের ভয়ভীতি দেখান এবং দা দেখিয়ে হত্যার হুমকি দেন।
পরিদর্শন ও চিকিৎসাসেবা না পাওয়ায় ক্ষুব্ধ হয়েই তিনি এমন কাজ করেছেন বলে দাবি করছেন রিপন। তবে কর্মকর্তারা অভিযোগ অস্বীকার করেছেন।
এ ঘটনায় ভুক্তভোগী কর্মকর্তা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬