|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৭:৫৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ মে ২০২৪ ১১:৩৮ পূর্বাহ্ণ

কুড়িগ্রামে বজ্রপাতে একজন নিহত 


কুড়িগ্রামে বজ্রপাতে একজন নিহত 


 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

ঢাকা প্রেসঃ

কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে মেহের জামাল (৫০) নামের এক দর্জি নিহত হয়েছেন। রোববার (১৯ মে) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার চৌমুহনী বাজার থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

 

মেহের জামাল কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড় এলাকার বাসিন্দা।

 

স্থানীয়রা জানান, রোববার রাত ৮ টার থেকে বজ্রবৃষ্টি শুরু হয়। বৃষ্টি থামার পর মেহের জামাল চৌমুহনী বাজারের নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে রাত ১০ টার দিকে বাড়ি ফিরছিলেন। ওয়াপদা সড়কে পৌঁছালে বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান।

 

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, বজ্রপাতে একজন মারা গেছেন বলে শুনেছি। তবে তার বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলায়।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬