বাড্ডায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা: দুই হামলাকারী শনাক্ত, পুলিশের অভিযান চলমান
ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
রাজধানীর মধ্য বাড্ডার গুদারাঘাট এলাকায় গুলি করে হত্যা করা হয়েছে স্থানীয় বিএনপি নেতা ও গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধনকে। রোববার (২৫ মে) রাতে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
আজ সোমবার (২৬ মে) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তার ময়নাতদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ঘটনার পর বাড্ডা থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে বলে জানান বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি বলেন, "ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, দুই ব্যক্তি গুদারাঘাট চার নম্বর রোডে এসে এলোপাতাড়ি গুলি ছুড়ে হেঁটে চলে যায়। তাদের চেহারা শনাক্ত করা সম্ভব হয়েছে এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে।"
পুলিশ জানায়, নিহত কামরুল আহসান সাধনের বাসা ছিল গুদারাঘাট এলাকায়। তিনি এলাকায় ডিস লাইন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬