হোটেল থেকে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মোবাইল ফোন চুরি:
ঢাকা প্রেস
কক্সবাজার প্রতিনিধি:-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মোবাইল ফোন কক্সবাজারের একটি হোটেল থেকে চুরি হয়েছে।
গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার সিলিটন নামে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এই চুরির ঘটনা ঘটে। হাসনাত আব্দুল্লাহ সেখানে বিশ্রাম নিচ্ছিলেন।
পুলিশ সূত্র জানিয়েছে, হাসনাত আব্দুল্লাহ গতকাল বুধবার পেকুয়া-চকরিয়ায় শহিদদের পরিবারের সঙ্গে দেখা করতে যান। পরে বৃহস্পতিবার ছাত্র-জনতার আলোচনা সভায় যোগ দিতে কক্সবাজার শহরে আসেন।
কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ এই ঘটনা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে, পুলিশ হারানো মোবাইলটি উদ্ধারের জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারের সমন্বয়ক সাগর জানিয়েছেন, এই ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬