|
প্রিন্টের সময়কালঃ ২৬ অক্টোবর ২০২৬ ০৩:২৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ অক্টোবর ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ

ওয়াজ শেষে ফেরার পথে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি


ওয়াজ শেষে ফেরার পথে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে ডাকাতের কবলে পড়েছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানি। রোববার দিবাগত রাতে এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাঁর কাছ থেকে কোনো কিছু খোয়া যায়নি বলে তিনি জানিয়েছেন।
 

ঘটনার পরপরই ফেসবুক লাইভে এসে নিজের অভিজ্ঞতার কথা জানান রফিকুল ইসলাম মাদানি। এ সময় তিনি সড়কে ডাকাতির ঘটনা তুলে ধরে নিরাপত্তার জন্য আকুতি জানান।
 

ফেসবুক লাইভে তিনি জানান, সড়কের ওপর বড় বড় পাথর ফেলে যানবাহনের গতিরোধ করে ডাকাতি করা হচ্ছিল। ডাকাতদের হাতে রামদা ছিল। তাঁর গাড়িটি কিছুটা দূরে থাকায় এবং চালক দ্রুত গাড়ি ঘুরিয়ে নেওয়ায় তাঁরা রক্ষা পান।
 

তিনি আরও জানান, ডাকাতেরা এ সময় অন্য একটি গাড়ির চালকের কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
 

এ ঘটনায় সোনারগাঁ থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তৎপর রয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।
 

ওসি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬