|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০৩:২৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ ডিসেম্বর ২০২৪ ০৮:০০ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেপ্তার


লক্ষ্মীপুরে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেপ্তার


ঢাকা প্রেস,লক্ষ্মীপুর প্রতিনিধি:-
 

লক্ষ্মীপুরের কমলনগরে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মো. আশ্রাফ ও মো. রনি নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। একইসঙ্গে ওই তরুণীকে উদ্ধার করে সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে পুলিশ বটতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
 

গ্রেপ্তারকৃতদের মধ্যে আশ্রাফ কমলনগরের চরকাদিরা ইউনিয়নের বটতলী এলাকার ইব্রাহিমের ছেলে এবং রনি একই এলাকার শাহজাহানের ছেলে।
 

মামলার তথ্য অনুযায়ী, গত ৯ ডিসেম্বর রাতে অভিযুক্তরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এক পর্যায়ে তারা তরুণীর মায়ের হাত-মুখ বেঁধে ফেলে এবং পাশের কক্ষে নিয়ে তরুণীকে ধর্ষণ করে। তরুণীর মা অভিযুক্ত রনিকে চিনতে পারেন। ঘটনার পর তরুণীর বাবা বুধবার রাতে কমলনগর থানায় মামলা করেন।
 

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তহিদুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে তাদের হাজির করা হলে আদালত তাদেরকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬