|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৭:৫৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ জুন ২০২৩ ১১:৫৫ পূর্বাহ্ণ

কারিতাস বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি


কারিতাস বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি


বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি ঢাকায় এসডব্লিউভিসি সেক্টরে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: রিপোর্টিং অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার (এসডব্লিউভিসি)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: ইংরেজি, সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বা যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে সমপদে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। প্রজেক্ট রিপোর্ট ও কেস স্টাডি প্রস্তুতে পারদর্শী হতে হবে। ক্যামেরা ব্যবহার করে ছবি তোলার অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।


বয়স: ২০২৩ সালের ৩১ মে সর্বোচ্চ ৪৫ বছর
চাকরির ধরন: অস্থায়ী
কর্মস্থল: কারিতাস সেন্ট্রাল অফিস, ঢাকা
বেতন: ১,০০,০০০ টাকা।


আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কারিতাস বাংলাদেশের ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে। এই লিংকে আবেদন করার ভিডিও টিউটোরিয়াল দেখা যাবে। কারিগরি সহযোগিতায় caritasrecruitment2023@gmail.com ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদনের শেষ তারিখ: ১৯ জুন, ২০২৩।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬