|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৬:২৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ এপ্রিল ২০২৫ ১১:২১ অপরাহ্ণ

চট্টগ্রামে ফিলিস্তিনের পক্ষে বাগেরহাট জেলা ফোরামের উদ্যোগে ইসরাইলী পণ্য সামগ্রী বর্জন- বয়কটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ


চট্টগ্রামে ফিলিস্তিনের পক্ষে বাগেরহাট জেলা ফোরামের উদ্যোগে ইসরাইলী পণ্য সামগ্রী বর্জন- বয়কটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ


ডেস্ক নিউজ (চট্টগ্রাম);-

 

আজ জুমআ'র নামাজের 'বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রাম' মহানগরীর বন্দর থানাধীন (৩৮ নং ওয়ার্ড)কলসী দীঘি রোড় থেকে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে এবং ইজরাইলী পণ্য বর্জন- বয়কটের আহবানে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।১৮ এপ্রিল শুক্রবার দুপুরে মিছিলটি ফ্রি-পোর্ট চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

 


এতে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা ফোরাম,চট্টগ্রাম'র সম্মানিত আহবায়ক মোল্লা মো.সরোয়ার হোসেন,সংগঠনের সম্মানিত সদস্য সচিব ও উদ্যোক্তা অ্যাডভোকেট এম.জাহিদুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক,উদ্যোক্তা এম. নজরুল ইসলাম খান, যুগ্ম আহবায়ক শিকদার আলতাফ হোসেন,মো. রফিকুল ইসলাম,উপস্থিত ছিলেন মাওলানা আবু জাফর সালেহী,মোহাম্মদ রফিক মোল্লা, মো. হাফিজুর রহমান, মোঃ আমিনুল ইসলাম,মোঃ ছগির হোসেন, মোঃ আব্দুর রহিম, মো. রুবেল শেখ, ডা.আব্দুল্লাহ আল মামুন,সংগঠনের উদ্যোক্তা সদস্য মোঃ শাহিন আলম, মোঃ রহমত উল্লাহ,মো. আমিনুল ইসলাম,  ডা. আব্দুর রাজ্জাক, মাওলানা মোঃ হাসান,ডা. মো. মামুন, আব্দুল কাদের সাগর, মোহাম্মদ ইব্রাহিম, মাসুদ আকন, মো. ইমরান হোসেন প্রমূখ।


প্রতিবাদী বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ইসরাইলী পণ্য সামগ্রী সম্পূর্ণ বর্জনের হুঁশিয়ারি উচ্চারণ করেন। 
পরিশেষে বিশেষ মোনাজাতে বিশ্বশান্তি কামনা সহ ফিলিস্তিনের মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬