চট্টগ্রামের কর্ণফুলীতে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু
ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের নাম জান্নাতুল মাওয়া (১৮)।
পুলিশ জানিয়েছে, উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের হাফেজের নতুন বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া বাসায় নিজের ঘরেই জান্নাতুল মাওয়া ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত জান্নাতুল মাওয়া চন্দনাইশ উপজেলার দোহাজারী ছাগাচর এলাকার বাসিন্দা। পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কর্ণফুলী থানার ওসি তদন্ত মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬