চাঁদপুরের মেঘনা নদীতে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার
ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার (চাঁদপুর):-
চাঁদপুরের মেঘনা নদীতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুর চন্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মিজান ছৈয়ালের বাড়ির পেছনে নদীতে মরদেহটি ভাসতে দেখা যায়। স্থানীয়রা খবর পেয়ে ৯৯৯ নম্বরে ফোন করলে চাঁদপুর সদর নৌ থানা থেকে একটি দল ঘটনাস্থলে যায়।
নৌ পুলিশের এসআই আরশ আলী জানান, মরদেহটি আংশিক পচন ধরা এবং আনুমানিক ৩৫ বছর বয়সী এক যুবকের। তার পরনে জিন্সের প্যান্ট ও টি-শার্ট ছিল। মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হানিফ বলেন, মরদেহের পরিচয় এখনও জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ মৃত ব্যক্তির পরিচয় খুঁজতে তদন্ত চালিয়ে যাচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬