|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৭:১৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ অক্টোবর ২০২৪ ১১:৩৭ পূর্বাহ্ণ

পটুয়াখালীতে জেলের জালে আটকা পড়া ঘড়িয়াল উদ্ধার


পটুয়াখালীতে জেলের জালে আটকা পড়া ঘড়িয়াল উদ্ধার


ঢাকা প্রেস-

 

পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীতে গত শনিবার (৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে এক বিরল ঘটনা ঘটে। বাকেরগঞ্জ উপজেলার এক জেলের জালে আটকে পড়ে একটি ঘড়িয়াল। স্থানীয়রা প্রাণীটিকে কুমির ভেবে উদ্ধার করে দিঘির পাড় লঞ্চ টার্মিনালের পাশে বেঁধে রাখে।

ঘটনাটি ছড়িয়ে পড়লে তা দেখতে ভিড় জমায় স্থানীয়রা। বাউফল উপজেলা বন কর্মকর্তা বদিউজ্জামান খান সোহাগ ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত করেন যে, আটক পড়া প্রাণীটি আসলে কুমির নয়, বরং একটি ঘড়িয়াল।

ঘড়িয়ালটি শান্ত স্বভাবের হলেও স্থানীয়দের ভীড়ের কারণে ভয় পেয়ে উদ্ধারকারী দলের সদস্যদের আক্রমণ করে। এতে কয়েকজন আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।

বন কর্মকর্তা জানান, ঘড়িয়াল বাংলাদেশে বিলুপ্তপ্রায় প্রাণী। এটির দেখা পাওয়া খুবই বিরল। তিনি আরও বলেন, ঘড়িয়ালকে নিরাপদে অবমুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬