কুড়িগ্রামে পৃথক অভিযানে ২২৭ বোতল বিদেশি মদ উদ্ধার
ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম গত ১১ অক্টোবর ২০২৪ তারিখ দুপুর আনুমানিক ০৩:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী সরদ ইউনিয়নের দক্ষিন ইজলামারী এলাকায় ডোবা জমি থেকে ১৮১ বোতল বিদেশি মদ উদ্ধার করে।
পাশাপাশি কুড়িগ্রাম জেলার কচাকাটা থানা পুলিশশের একটি চৌকস টিম গত ১১ অক্টোবর ২০২৪ তারিখ বিকাল আনুমানিক ০৫:১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানাধীন কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী এলাকায় একটি বাঁশ বাগানের ভিতর থেকে ৪৬ বোতল বিদেশি মদ উদ্ধার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ কে এম ওহিদুন্নবী বলেন, কুড়িগ্রামের রৌমারী ও কচাকাটায় পৃথক দুইটি অভিযানে মোট ২২৭ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। উক্ত বিষয়ে রৌমারী ও কচাকাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারের লক্ষে অভিযান অব্যহত রয়েছে।
কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬