মারা গেছেন মার্কিন র্যাপার ফ্যাটম্যান স্কুপ স্টেজ ভেঙে পরে গিয়ে
মার্কিন র্যাপার ফ্যাটম্যান স্কুপ মারা গেছেন। শুক্রবার (৩০ আগস্ট) কনসার্ট করতে গিয়ে স্টেজ ভেঙে পরে গিয়ে মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৩। হামদের শহরের সেন্টার পার্কে আয়োজিত কনসার্টে পারফর্ম করতে গিয়েছিলেন। শো অর্ধেক সময় শেষ করার পরই স্টেজ ভেঙে পড়ে যান তিনি। পরে দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা স্কুপকে মৃত ঘোষণা করেন।
গায়কের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার বুকিং এজেন্সি এমএনএস। এপ্রসঙ্গে এজেন্সির একজন মুখপাত্র বলেন, ছিলেন সংগীত জগতের একটি জনপ্রিয় ব্যক্তিত্ব স্কুপ। যিনি বিশ্বজুড়ে অসংখ্য ভক্তদের ভালোবাসা পেয়েছেন। তার আইকনিক কণ্ঠ মহান শিল্পীদের ওপর অমোচনীয় প্রভাব রেখেছে। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্কুপের পরিবার জানান, একটি উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটল, যিনি মঞ্চ ও জীবনের জন্য ছিলেন আলোর উৎস।
বিশ্বমানের একজন গায়ক ছিলেন স্কুপ। ১৯৯০-এর দশকে নিউ ইয়র্ক সিটির হিপ হপ দৃশ্যে একটি প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন তিনি। মিসি এলিয়টের গ্র্যামি পুরস্কার বিজয়ী গান ‘লুজ কন্ট্রোল’ এবং মারিয়া কেরির ‘ইটস লাইক দ্যাট’সহ জনপ্রিয় গানে অংশ নিয়েছেন স্কুপ। তার জনপ্রিয় একটি হিট গান ‘বি ফেইথফুল।’ ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল এবং ২০০৩ সালে আন্তর্জাতিকভাবে সাফল্য অর্জন করে, আয়ারল্যান্ড এবং যুক্তরাজ্যে শীর্ষে পৌঁছায় গানটি।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬