ভারতীয় ভিসা সেন্টার আবারও কার্যক্রম শুরু করেছে
ঢাকা প্রেস নিউজ
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভেক) আবারও সীমিত পরিসরে কার্যক্রম শুরু করেছে। মঙ্গলবার (১৩ আগস্ট) আইভেকের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপাতত শুধুমাত্র ঢাকায় অবস্থিত কেন্দ্রটিতে সীমিত সেবা দেওয়া হচ্ছে। বর্তমানে পাসপোর্ট জমা নিয়ে ভিসার আবেদনগুলি ফেরত দেওয়ার কাজ চলছে এবং যেসব ভিসার আবেদন অনুমোদিত হয়েছে, সেগুলোর প্রক্রিয়াও চলছে।
পাসপোর্ট ফেরত দেওয়ার বিষয়ে আবেদনকারীদের মোবাইল ফোনে খুদেবার্তা পাঠানো হবে। খুদেবার্তা পেয়ে আবেদনকারীরা পাসপোর্ট সংগ্রহের জন্য কেন্দ্রে যেতে পারবেন। সীমিত পরিসরে কাজের কারণে পাসপোর্ট ফেরত দিতে কিছুটা সময় লাগতে পারে।
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে আন্দোলনের কারণে গত ৭ আগস্ট থেকে আইভেক বন্ধ ছিল।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬