হালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার
ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-
চট্টগ্রামের হালদা নদী থেকে ১৩ কেজি ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে, নদীর আজিমের ঘাট এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি এবং মৎস্য অধিদপ্তরের একটি দল যৌথভাবে এটি উদ্ধার করে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক মনজুরুল কিবরিয়া গণমাধ্যমকে জানান, ডলফিনটি উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। এর ওজন প্রায় ১৩ কেজি এবং দৈর্ঘ্য ৪৫ ইঞ্চি। এটি একটি তরুণ ডলফিন ছিল, তবে পচে যাওয়ার কারণে মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হয়নি।
রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেনের উপস্থিতিতে মৃত ডলফিনটি মাটিচাপা দেওয়া হয়েছে।
অধ্যাপক মনজুরুল কিবরিয়া আরও জানান, এই বছরে মোট চারটি ডলফিন উদ্ধার করা হয়েছে। ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ডলফিন সংক্রান্ত কাজ শুরু করে, এবং এখন পর্যন্ত হালদা নদী থেকে মোট ৪৩টি ডলফিন উদ্ধার করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬