|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৬:২৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ আগu ২০২৪ ১০:২৭ অপরাহ্ণ

ইসলামী আন্দোলন হাসনাত আবদুল্লাহকে দেখতে সিএমএইচে


ইসলামী আন্দোলন হাসনাত আবদুল্লাহকে দেখতে সিএমএইচে


ঢাকা প্রেস নিউজ



আনসার বাহিনীর কতিপয় দুর্বৃত্তের হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর খোঁজ নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
 

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদসহ একটি প্রতিনিধি দল ঢাকার সিএমএইচ হাসপাতালে গিয়ে হাসনাত আব্দুল্লাহর চিকিৎসার খোঁজখবর নেন এবং তার সুস্থতার জন্য দোয়া করেন।
 

এ সময় মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, “পরাজিত শক্তিগুলো এখনও বহুবিধ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই দেশ ও মানবতাবিরোধী চক্রান্ত কঠোর হস্তে দমনে সরকারের প্রতি আমরা আহ্বান জানাই। পাশাপাশি, এই হামলায় জড়িত দুর্বৃত্ত আনসারদের শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।”
 

ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ছাত্রনেতা ইমরান হোসাইন নূর, ক্যান্টনমেন্ট থানা সভাপতি আমিনুল হক তালুকদারসহ অন্যান্য নেতারাও এই সফরে উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬