কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আঃ লীগ ২ নেতা গ্রেফতার
ঢাকা প্রেস
মোঃ আরিফুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:-
কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়ন আওয়ামীলীগের ৩ নং ওয়ার্ড সহ সভাপতি আফতাব মন্ডল (৬০) ও ৭ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আজিজুল হক রাজু (৪৭)।
রোববার (১০ নভেম্বর) গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে ভুরুঙ্গামারী থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার খামার আন্ধারীঝাড় গ্রামের শাহা আলী মন্ডলের ছেলে আফতাব আলী মন্ডল এবং বীর ধাউরার কুটি গ্রামের ছবী উল্লাহর ছেলে আজিজুল হক রাজুকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ৪ আগস্ট ভুরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় তাদের গ্রেফতার করে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬