নেত্রকোণায় ভারতীয় চিনি পাচারে বড় ধরপাকড়
ঢাকা প্রেস
নেত্রকোণা প্রতিনিধি:-
নেত্রকোণার সদর উপজেলায় ভারতীয় চিনি পাচারের একটি বড় চক্রের কার্যকলাপ ধরা পড়েছে। শুক্রবার (৩০ আগস্ট) সকালে সেনাবাহিনীর সহযোগিতায় মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গজিনপুর মোড় থেকে একটি ভারতীয় চিনিবোঝাই ট্রাক জব্দ করে।
স্থানীয় সূত্র মতে, নেত্রকোণার সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরেই ভারতীয় চিনি অবৈধভাবে পাচার হচ্ছিল। পাচারকারী চক্রগুলি কলমাকান্দা সীমান্ত দিয়ে চিনি নিয়ে আসে এবং কলমাকান্দা ও সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে চিনির বস্তা বদল করে ট্রাকে করে দেশের বিভিন্নস্থানে পাচার করত।
যদিও ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে পুলিশ এখনও চালকসহ জড়িত কাউকে আটক করতে পারেনি। নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইন্সপেক্টর) আনিসুর আশেকীন জানিয়েছেন, তারা এই ঘটনার তদন্ত করছেন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬