|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৮:০০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ জুলাই ২০২৩ ১১:৩৪ পূর্বাহ্ণ

অক্সফামে চাকরির সুযোগ


অক্সফামে চাকরির সুযোগ


আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় প্রোগ্রাম অফিসার—রিসার্চ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম: প্রোগ্রাম অফিসার—রিসার্চ
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, সমাজবিজ্ঞান/নৃবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ/জেন্ডার স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো গবেষণাপ্রতিষ্ঠান, দেশি-বিদেশি উন্নয়ন সংস্থায় জেন্ডার জাস্টিস ওয়ার্ক, ফেমিনিস্ট রিসার্চ, উইমেন ইকোনমিক এমপাওয়ারমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, ডিজিটালাইজেশন, কোয়ান্টিটেটিভ রিসার্চ ডিজাইন, সার্ভে অ্যান্ড অ্যানালাইসিসে তিন থেকে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। মিল ডিজাইনিং ও প্ল্যানিংয়ে অভিজ্ঞ হতে হবে। আরএমজি সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এসপিএসএস, এসটিএটিএ, এক্সেল ও এনভিভোর কাজ জানতে হবে। রিসার্চ মেথডোলজিতে ভালো জানা থাকতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।


চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা
বেতন: বছরে বেতন ৮,৯৯,১২৬ টাকা।


আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অক্সফামের ক্যারিয়ার–বিষয়ক ওয়েবসাইটের  গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply For This Role-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২২ জুলাই ২০২৩।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬