সাভারে ভয়াবহ হত্যাকাণ্ড: নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার, দুই বন্ধু গ্রেপ্তার
ঢাকা প্রেস,সাভার প্রতিনিধি:-
সাভারে নিখোঁজ এক ভ্যানচালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহতের দুই বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর উত্তর মেটকা এলাকার এমবি এম ইটভাটার পাশে পরিত্যক্ত একটি ঘর থেকে দেলোয়ার হোসেন (১৯) নামে ওই ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজের ৫ দিন পর এই ভয়াবহ ঘটনাটি ঘটে।
সাভার মডেল থানার ট্যানারী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমির হোসেন জানিয়েছেন, গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে দেলোয়ারের দুই বন্ধু আব্দুর রহমান (২০) ও সাইফুল (১৯) এর সাথে তার ঝগড়া হয়। পরে সে বাসায় ফিরে এসে এবং বিকেলে বাসা থেকে বের হন। এরপর থেকেই দেলোয়ার নিখোঁজ ছিলেন।
স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহে গলায় ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দুই বন্ধুকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
সাভার মডেল থানায় এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এসআই আমির।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬