|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৯:৫৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ জানুয়ারি ২০২৫ ০৭:৫২ অপরাহ্ণ

শিশু মিশকাতের বাড়ি ফেরা হলো না


শিশু মিশকাতের বাড়ি ফেরা হলো না


ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-


 

পথচলার এক হৃদয়বিদারক ঘটনায় বাড়ি ফেরা হলো না শিশু মিশকাতুল ইসলামের। মাত্র ১০ বছর বয়সী মিশকাতকে গত মাসে তার বাবা, হাফেজ আবু ছালেক, চট্টগ্রামের চন্দনাইশের উত্তর হাসিমপুর হিফজুল কুরআন ফাউন্ডেশন মাদরাসায় ভর্তি করেন, তার স্বপ্ন ছিল ছেলেকে বাবার মতো কুরআনে হাফেজ হিসেবে গড়ে তোলার।
 

শুক্রবার (২৪ জানুয়ারি) ছিল মনু মিয়া ফকিরের বার্ষিক ওরশ, এবং মিশকাত তার মা-বাবার সাথে সময় কাটাতে ফুফির সঙ্গে মাদরাসা থেকে বাড়ি ফিরছিল। সড়কের পূর্বপাশে তার ফুফি অপেক্ষা করছিল, আর পশ্চিম পাশ থেকে মাদরাসার হুজুরের হাত ছেড়ে সড়ক পারাপারের সময় হঠাৎ দ্রুতগতির বাসের ধাক্কায় মিশকাত ঘটনাস্থলেই নিহত হয়।
 

দুর্ঘটনাটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ গাছবাড়িয়া এলাকায় ঘটে। মিশকাত চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের হাফেজ আবু ছালেকের ছেলে, এবং দুই ভাই-বোনের মধ্যে সে দ্বিতীয়।
 

মিশকাতের চাচা মো. দিদারুল ইসলাম জানান, মাহফিলের খবর পেয়ে মিশকাত আনন্দের সাথে ফুফির সঙ্গে এক মাস পর বাড়ি ফিরছিল। কিন্তু বাসের ধাক্কায় তার বাড়ি ফেরা আর হলো না। তার লাশ বাড়িতে আনার পর মা-বাবা ও পরিবারের সদস্যরা গভীর শোকে ভারাক্রান্ত। রাতে দাফনের প্রস্তুতি নেয়া হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬