|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ১০:১২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৪৭ অপরাহ্ণ

গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের রেললাইন অবরোধ


গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীদের রেললাইন অবরোধ


গাজীপুর প্রতিনিধি:-

 

গাজীপুরের কালিয়াকৈর হাইটেক রেলস্টেশন এলাকায় রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তারা ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ নামকরণের দাবি জানিয়ে আজ সকাল ৯টা ১৫ মিনিটের দিকে আন্দোলন শুরু করেন।
 

শিক্ষার্থীরা জানান, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) নাম পরিবর্তন করে ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ নামে গেজেট প্রকাশ করা হয়েছে। তবে তারা চান, বিশ্ববিদ্যালয়ের নাম ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ করা হোক।
 

এ আন্দোলনের ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বিস্তারিত আসছে.........


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬