|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০১:২৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ নভেম্বর ২০২৪ ০৩:০১ অপরাহ্ণ

জানাজায় যাওয়ার পথে নিহত হলেন বৃদ্ধ


জানাজায় যাওয়ার পথে নিহত হলেন বৃদ্ধ


ঢাকা প্রেস,দিনাজপুর প্রতিনিধি:-

 

দিনাজপুরের বোচাগঞ্জে জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মো. হোসেন আলী (৬৫) নামের এক ব্যক্তি। এ ঘটনায় আহত হয়েছেন নারী, শিশু ও অটোরিকশার চালক।
 

শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়কের সুলতানপুর আমতলী বাজারের কাছে কহতা গোস্তানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 

নিহত মো. হোসেন আলী কাহারোল উপজেলার গুলিয়ারা গ্রামের বাসিন্দা ছিলেন।
 

বোচাগঞ্জ থানার পুলিশ জানায়, মো. হোসেন আলী একটি অটোরিকশায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত একটি জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। পথে বোচাগঞ্জ উপজেলার ১ নং নাফানগর ইউনিয়নের সুলতানপুর আমতলী বাজারের কাছে কহতা গোস্তানের সামনে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি কাঁঠাল গাছে ধাক্কা দেয়। এতে মো. হোসেন আলী, অটোরিকশার চালক ও অন্য দুই যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. হোসেন আলীকে মৃত ঘোষণা করেন।
 

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬