কলাপাড়ায় আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্য আটক
ঢাকা প্রেস,কুয়াকাটা প্রতিনিধি:-
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্যকে আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামুরতলা গ্রামের কাসেমের বাড়ি থেকে তাদের আটক করা হয়। পরে স্থানীয়রা তাদের পুলিশের হাতে সোপর্দ করে।
আটককৃতরা হলেন:
১. ছগির হাওলাদার (৩৩)
২. রাহাত ফকির (২৭)
৩. মনির ফকির (২৭)
৪. সফিক গাজী (২৮)
৫. আবুল হাসেম (৪০)
৬. রাকিবুল খান (২৭)
এদের মধ্যে দুজনের বাড়ি গামুরতলা গ্রামে এবং বাকিদের বাড়ি পার্শ্ববর্তী আমতলী উপজেলার বিভিন্ন গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কাসেমের বাড়িতে আটককৃতদের আসা-যাওয়া চলছিল। মঙ্গলবার ভোর ৩টায় গামুরতলা এলাকার কাপড় ব্যবসায়ী রাসেল হাওলাদারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত, পা ও মুখ বেঁধে ফেলে। এরপর তারা প্রায় দুই লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার লুট করে।
ডাকাতি শেষে রাসেল হাওলাদারের স্ত্রী নুপুর বেগম কাসেমের বাড়িতে গিয়ে ডাকাতদের সনাক্ত করেন। এরপর স্থানীয়রা একত্রিত হয়ে তাদের আটক করে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম জানান, এ ঘটনায় একটি ডাকাতি মামলার প্রস্তুতি চলছে। আটককৃতদের মধ্যে দুই জনের নামে এর আগেও বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬