|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৪:০০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ ডিসেম্বর ২০২৪ ০২:৫৭ অপরাহ্ণ

নওগাঁয় ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু


নওগাঁয় ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু


ঢাকা প্রেস,নওগাঁ প্রতিনিধি:-

 

নওগাঁর রাণীনগর উপজেলার চকের ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বাবা ও তার ১০ বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে।
 

এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে।
 

নিহতরা হলেন রাণীনগর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বাসিন্দা কোরবান আলী (বাকপ্রতিবন্ধী) এবং তার মেয়ে কোহেলী খাতুন।
 

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম নিশ্চিত করেছেন যে কোরবান আলী সকালে মেয়েকে নিয়ে রাণীনগর বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে সকাল ১০টার দিকে উত্তরবঙ্গগামী একটি ট্রেন চকের ব্রিজ পার হওয়ার পর স্থানীয়রা ট্রেন লাইনের ওপর তাদের দ্বিখণ্ডিত মরদেহ দেখতে পান।
 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে কোরবান আলী তার মেয়েকে নিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ দুটি উদ্ধারের জন্য সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬