মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু
মাগুরা প্রতিনিধি:-
মাগুরা সদর উপজেলার টিলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মা ও তাঁর শিশুকন্যার করুণ মৃত্যু হয়েছে। বুধবার সকালবেলা এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সদর উপজেলার আওয়াল হোসেনের স্ত্রী সেতু (৩৫) এবং তাঁদের আট মাসের মেয়ে আনিসা।
ঘটনার বিবরণ দিতে গিয়ে আওয়াল হোসেন জানান, সকালে রাইস কুকারে ভাত রান্নার সময় হঠাৎ করে সেতু ও শিশুকন্যা আনিসা বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে তাঁদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওমর ফারুক বলেন, “তাদের শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ হওয়ার চিহ্ন ছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁদের মৃত্যু হয়।”
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬