|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০৭:২৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ নভেম্বর ২০২৪ ১১:৩২ পূর্বাহ্ণ

চর রাজিবপুরের আঃ লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আটক


চর রাজিবপুরের আঃ লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আটক


ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার কোদালকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ হুমায়ন কবির ছক্কুকে আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে কোদালকাটি ইউনিয়ন পরিষদ চত্বর থেকে তাকে আটক করা হয়।

 

রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

মোঃ হুমায়ন কবির ছক্কু কোদালকাটি ইউনিয়নের চরসাজাই মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে তা তাৎক্ষণিক জানা যায়নি।

 

রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘হুমায়ন কবির ছক্কুকে আটক করে থানায় নেওয়া হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬