গাইবান্ধায় মাহমুদুর রহমান বেকসুর খালাস
ঢাকা প্রেস নিউজ
আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা একটি মানহানির মামলা বুধবার (২৩ অক্টোবর) খারিজ হয়েছে। গাইবান্ধার সিনিয়র জুডিসিয়াল মাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১ ডিসেম্বর ঢাকার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত একটি সেমিনারে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকীকে নিয়ে মাহমুদুর রহমান আপত্তিকর কথা বলেছেন বলে অভিযোগ করা হয়। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ১১ ডিসেম্বর গাইবান্ধা জেলা যুবলীগের সভাপতি সরকার মো. শাহীদ হাসান লোটন গাইবান্ধা আমলি আদালতে মামলা করেন।
মাহমুদুর রহমানের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু জানান, আদালত অভিযুক্তের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় তাকে বেকসুর খালাস দিয়েছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬