|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০৮:৪৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ অক্টোবর ২০২৪ ০২:৪৩ অপরাহ্ণ

কাঙ্ক্ষিত পরিবর্তন না হলে ব্যর্থ হবে জাতি: মির্জা ফখরুল


কাঙ্ক্ষিত পরিবর্তন না হলে ব্যর্থ হবে জাতি: মির্জা ফখরুল


ঢাকা প্রেস-

বার্তাওকক্ষ-

 

কাঙ্ক্ষিত পরিবর্তন না হলে ব্যর্থ হবে জাতি, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শিক্ষক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

দুইবার গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ছাত্র-জনতার বিজয় ধরে রাখতে না পারলে সবকিছু ব্যর্থ হবে।

 

মির্জা ফখরুল বলেন, ৫৩ বছর পরও দেশের সবচেয়ে দুর্বল জায়গা শিক্ষাব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। কোনো জাতিকে উপরে উঠতে গেলে শিক্ষার কোনো বিকল্প নেই। সেই শিক্ষা আসে পড়াশোনা থেকে।

তিনি বলেন, ড. ইউনূসের সরকারকে আন্দোলনের মাধ্যমে আমরা দায়িত্ব দিয়েছি, আমরা তাকে সময় দিচ্ছি এবং দেব। আমরা সে পর্যন্ত তাদের সময় দেব, যৌক্তিক নির্বাচন ব্যবস্থা করতে যে সময় লাগে।

বিএনপির মহাসচিব বলেন, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, আমরা আবার মৌলবাদ, জঙ্গিবাদ দেখতে চাই না। আমরা সুস্থ ও উদারপন্থি গণতন্ত্র দেখতে চাই, এজন্য তাদের সঠিক মানুষ মনে করে দায়িত্ব দিয়েছি।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬