|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৩:২৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ অক্টোবর ২০২৪ ০৫:৪৫ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে সাবেক এমপি সোহরাব উদ্দিন গ্রেপ্তার


বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে সাবেক এমপি সোহরাব উদ্দিন গ্রেপ্তার


ঢাকা প্রেস নিউজ

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা চালানোর অভিযোগে কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
 

বুধবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।
 

তিনি জানান, সোহরাব উদ্দিনের বিরুদ্ধে আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশ দেওয়া, হামলা চালানো এবং অর্থ যোগান দেওয়ার অভিযোগে কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া থানায় মোট চারটি মামলা রয়েছে। এসব মামলায় তিনি এক নম্বর ও তিন নম্বর আসামি।
 

র‌্যাব কর্মকর্তা আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোহরাব উদ্দিনের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে হস্তান্তর করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬