দেশ কোনো দলের কাছে ইজারা দেওয়া হয়নি: ধর্ম বিষয়ক উপদেষ্টা
ঢাকা প্রেস নিউজ
অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন মন্তব্য করেছেন যে, এই দেশ কোনো রাজনৈতিক দলের কাছে ইজারা দেওয়া হয়নি।
শনিবার (২১ ডিসেম্বর) রাতে কক্সবাজার ইসলামিক রিসার্চ সেন্টারের ২১তম বার্ষিক সভায় তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, কয়েক মাসের মধ্যে ১৬-১৭ বছরের জটিলতা দূর করা সম্ভব নয়, তবে ইতোমধ্যে সংস্কার কাজ শুরু হয়েছে। নির্বাচন কমিশনের প্রধান এবং অন্যান্য কমিশনারদের নিয়োগ দেওয়া হয়েছে। জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে এবং মার্চের মধ্যে রাষ্ট্রের সংস্কার কাজ সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও উল্লেখ করেন, যাকাতের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা দেওয়া হলেও, তা সঠিকভাবে গরিব মানুষের কাছে পৌঁছায় না। যদি যথাযথভাবে যাকাত বিতরণ করা যেতো, তবে ১০ বছরের মধ্যে দেশে কোনো ভিক্ষুক থাকতো না।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬