|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৮:৫৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ জানুয়ারি ২০২৫ ০১:১২ অপরাহ্ণ

আয়কর রিটার্ন জমার সময়সীমা আরও ১৫ দিন বাড়লো


আয়কর রিটার্ন জমার সময়সীমা আরও ১৫ দিন বাড়লো


ঢাকা প্রেস নিউজ

 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর রিটার্ন জমার সময়সীমা আরও ১৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের কারণে দুই দফা সময় বাড়ানোর পরও প্রত্যাশিত পরিমাণ রিটার্ন জমা পড়েনি।
 

এনবিআরের এক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামী ৩০ জানুয়ারি বৃহস্পতিবার এ–সংক্রান্ত আদেশ জারি করা হবে। সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, নতুন সময়সীমা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সংক্রান্ত একটি সারসংক্ষেপ ইতোমধ্যে অর্থ উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে।
 

বর্তমানে দেশে ১ কোটির বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) রয়েছে। তাদের মধ্যে প্রতি বছর ৪০ লাখের বেশি করদাতা রিটার্ন দাখিল করেন। চলতি বছরে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
 

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান জানিয়েছেন, গত ৯ সেপ্টেম্বর থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত প্রায় ১২ লাখ অনলাইন রিটার্ন জমা পড়েছে। এনবিআর সূত্রে আরও জানা গেছে, ২৭ জানুয়ারি পর্যন্ত মোট ৩৪ লাখ আয়কর রিটার্ন জমা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬