মেডিকেল মাইগ্রেশন: আজ প্রথম তালিকা প্রকাশ
দেশের সরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তিতে প্রথম দফায় মাইগ্রেশনের তালিকা আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে।
বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর বলেন, ‘২৯ ফেব্রুয়ারি আমরা প্রথম মাইগ্রেশনের তালিকা প্রকাশ করবো। এর পাঁচ দিন পর দ্বিতীয় মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হবে।’এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেলের জন্য উত্তীর্ণদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়। যা চলে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থী। সরকারি মেডিকেলে সুযোগপ্রাপ্তদের মধ্যে মেয়েরা এগিয়ে। এ বছর ৩ হাজার ৬৮ জন মেয়ে সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পাবেন। আর সরকারি মেডিকেলে চান্সপ্রাপ্ত ছেলের সংখ্যা ২ হাজার ৩১২ জন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬